ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নেতাকর্মীদের নতুন যে নির্দেশনা দিল বিএনপি

দলে আপাতত কাউকে যোগদান না করানোর নির্দেশ দিয়েছে বিএনপি।  বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।


একই বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার (৯ আগস্ট) সারা দেশে দোয়া মাহফিল ও মোনাজাত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


বিবৃতিতে দেশজুড়ে সব মুসুল্লিকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑